Class 8 Bengali Second Unit Sample Test Paper (2026)
Syllabus
সাহিত্যমেলা
1. চন্দ্রগুপ্ত – দ্বিজেন্দ্রলাল রায়
2. বনভোজনের ব্যাপার – নারায়ণ গঙ্গোপাধ্যায়
3. সবুজ জামা – বীরেন্দ্র চট্টোপাধ্যায়
4. পরবাসী – বিষ্ণু দে
5. একটি চড়ুই পাখি – তারাপদ রায়
6. দাঁড়াও – শক্তি চট্টোপাধ্যায়
7. পল্লীসমাজ – শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
8. গাছের কথা – জগদীশচন্দ্র বসু
9. কী করে বুঝব – আশাপূর্ণা দেবী
10. গড়াই নদীর তীরে – জসীমউদ্দীন
11. আদাব – সমরেশ বসু
12. স্বাধীনতা – ল্যাংস্টন হিউজ
13. মাসিপিসি – জয় গোস্বামী
পথের পাঁচালী
অধ্যায় ৪ থেকে ১০
ভাষাচর্চা
অধ্যায় ৩: বাক্যের ভাব ও রূপান্তর
Note: বিভিন্ন স্কুলের সিলেবাস অনুযায়ী সেট গুলি তৈরি করা হয়েছে
SET-1
F.M.: 30
Time: 1hr
বিষয়: বাংলা
১। সঠিক উত্তরটি নির্বাচন করো: (1×3=3)
১.১) ‘গড়াই নদীর তীরে' কবিতায় সকাল-সন্ধ্যায় বেড়াতে এলে বাড়িটিকে ভালোবেসে কিছুক্ষণ থেমে থাকে (ডাহুক মেয়েরা/বনের পাখিরা/ রঙিন মেঘেরা)।
১.২) ‘কী করে বুঝব’ গল্পটি লিখেছেন (মহাশ্বেতা দেবী/ আশাপূর্ণা দেবী/ পুন্যলতা দেবী)।
১.৩) রমেশ জমিদারির হিসাবপত্র দেখছিল (গোপাল সরকার/বেণী/রমা)-র কাছে।
২। একটি বাক্যে উত্তর দাও: (1×4=4)
২.১) ‘পারবি নে কেন?’— উদ্দিষ্ট ব্যক্তি কোন কাজটি করতে পারবে না ?
২.২) ‘বৃক্ষ শিশু নিরাপদে নিদ্রা যায়।’— বৃক্ষশিশু কোথায় নিদ্রা যায়?
২.৩) বুকু কোন স্কুলে ভরতি হয়েছিল?
২.৪) “ডাহুক মেয়েরা বেড়াইতে আসে গানে গানে কথা কয়ে” — ‘ডাহুক মেয়ে’ কারা?
৩। দুটি বা তিনটি বাক্যে উত্তর দাও: (2×2=4)
৩.১) ‘আগে এসব কিছুই জানিতাম না।’ — কোন বিষয়টি লেখকের কাছে অজানা ছিল?
৩.২) ‘গড়াই নদীর তীরে’ কবিতায় উঠানেতে কী কী শুকাচ্ছে বলে জানা যায়?
৪। নীচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও: (3×3=9)
৪.১) “মানুষ বড়ো কাঁদছে”—কী কারণে কবি এই কথা বলেছেন?
৪.২) ‘মানুষ খাঁটি কি না, চেনা যায় শুধু টাকার সম্পর্কে” কে, কার সম্পর্কে একথা বলেছিল? সে কেন একথা বলেছিল?
৪.৩) লক্ষ্মণ মহাজনের বাড়ি থেকে ফিরে এসে অপু যে আশ্চর্য ভ্রমণকাহিনি শুনিয়েছিল তা লেখে।
৫। নির্দেশানুসারে উত্তর দাও: (1×3=3)
৫.১) লগ্ন প্রশ্ন বলতে কী বোঝো? উদাহরন দাও। (1)
৫.২) নির্দেশানুসারে বাক্য পরিবর্তন করো : (1×2=2)
৫.২.১) সেদিকটার দরজা বন্ধ। ( না-সূচক)
৫.২.২) খুব ভোরবেলায় উঠে অনেকটা দৌড়াতে হবে। (অনুজ্ঞাসূচক)
৬। যেকোনো একটি প্রশ্নের উত্তর দাও: (7×1=7)
৬.১) প্রবন্ধ রচনা লেখো: তোমার প্রিয় খেলা।
৬.২) তোমার অঞ্চলে যত্রতত্র আবর্জনার স্তূপ। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে একটি সংবাদপত্রের সম্পাদককে চিঠি লেখো।